
কিন্তু তার স্বপ্ন আর সত্যি হতে দিল না দেশটির সরকার। রাজনীতিকে পুঁজি করে কোটিপতি হবার বাসনা জানতে পেরে তাকে বরখাস্ত করা হয়েছে। মূলত একটি গোপন টেপ রেকর্ড ফাঁস হবার পর সবাই হাম্মাহ’র এই স্বপ্নের কথা জানতে পারে। ওই টেপ রেকর্ডে তাকে বলতে শোনা যায়, ‘আপনার টাকা থাকলে আপনি সবাইকে হাতের মুঠোয় রাখতে পারবেন। তাই এক মিলিয়ন ডলার কামাই না করা পর্যন্ত রাজনীতি চালিয়ে যাব।’ টেপ রেকর্ডটি ঘানাজুড়ে ছড়িয়ে পড়ার পর সরকার চরম বিব্রত হয়। একারণে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়।