
ইউনেস্কোকে প্রতিবছর আমেরিকা আট কোটি ডলার সমপরিমাণ অর্থ চাঁদা হিসেবে দিলেও গত তিনবছর যাবত এ চাঁদা দেয়া বন্ধ করে দিয়েছে দেশটি। ২০১১ সালে ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেয়ার পর থেকে জাতিসংঘের এ সংস্থাকে তহবিল যোগানো বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
প্যারিসভিত্তিক ইউনিস্কোর নিয়ম অনুয়ায়ী, আজ সকালের মধ্যেই বকেয়া সব চাঁদা পরিশোধ বা চাঁদা বাকি থাকার কারণ সংস্থাটিকে জানানোর কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় আমেরিকার ভোট দেয়ার অধিকার স্বয়ক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে।