
স্নোডেনের ফাঁস করা তথ্যের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বলেছে- জার্মান, ফ্রান্স, স্পেন এবং সুইডেনের গোয়েন্দা সংস্থাগুলো ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ’র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করত।
স্নোডেনের ফাঁস করা তথ্যে দেখা যায়- ইন্টারনেট নজরদারি ও ফোনে আড়িপাতার জন্য এসব গোয়েন্দা সংস্থার কাছে সব ধরনের উন্নত সরঞ্জাম এবং প্রযুক্তি ছিল। এসব দেশ গত পাঁচ বছর ধরে টানা ব্যাপকভিত্তিক গুপ্তরচরবৃত্তির কাজ করে এসেছে।
ফাইবার অপটিক ক্যাবল ও টেলিযোগাযোগ কোম্পানিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে তাদের পক্ষে গুপ্তচরবৃত্তির কাজ সহজ হয়েছে।
বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপের জনগণ ও নেতাদের ওপর মার্কিন গুপ্তচরবৃত্তির কারণে জার্মানি, ফ্রান্স ও স্পেন কঠোরভাবে আমেরিকার সমালোচনা করে আসছিল। এখন এসব দেশের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধেই গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল।