
এরপর থেকে জার্মানিতে জন্ম নেয়া শিশুদের লিঙ্গ নির্ধারণ করতে সমস্যা হলে তাদের পিতামাতারা আইনানুযায়ী জন্মসনদে লিঙ্গের জায়গা ফাঁকা রাখতে পারবেন।
উল্লেখ্য, সদ্য জন্মগ্রহণকারী শিশুদের পিতামাতাকে জন্মসনদে উল্লেখ করার জন্য সন্তানের লিঙ্গ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার চাপ থেকে মুক্ত করতে সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।