ই‌উরো বিডি 24 নিউজ

শ্রীদেবীর জন্য বর খুঁজছে তার স্বামী!

ইউরোবিডি২৪নিউজঃ বলিউড কুইন শ্রীদেবীর জন্য বর খোঁজা হচ্ছে! বিষয়টা জানিয়েছেন খোদ শ্রীদেবীর স্বামী বনি কাপুর। কথাটা শুনেই অনেকেই হয়ত চোখ কপালে তুলে ভাবছেন- ‌’এই বয়সে আবার বিয়ে!’ ‘মিডিয়াপাড়ার যে কি অবস্থা!’ ইত্যাদি। আসলে বাস্তব জীবনের জন্য নয়, বর খোঁজা হচ্ছে শ্রীদেবীর পরবর্তী সিনেমায় তার বিপরীতে অভিনয়ের জন্য। বলিউড কুইনের জন্য কিংটাওতো তেমন হতে হবে। আর তারই বাছাইপর্ব চলছে এখন।

গত সপ্তাহে লখনৌতে সস্ত্রীক পূজা উদযাপন করতে এসে এমনটাই জানালেন বনি। সাংবাদিকদের তার পরবর্তী ছবি পরিচালনার ব্যাপারে কথা বলতে গিয়ে আনমনেই ফাঁস করে দেন এ তথ্য। পরিচালক বনি কাপুর জানিয়েছেন, নারীকেন্দ্রিক ওই সিনেমার মূখ্য ভূমিকায় থাকছেন শ্রীদেবী। হিন্দি, তামিল এবং তেলেগু- এই তিন ভাষায় নির্মিত হবে হবে ছবিটি।

সূত্র: দ্য টাইমস্‌ অব ইন্ডিয়া।

Exit mobile version