ই‌উরো বিডি 24 নিউজ

বেলজিয়ামে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১১

ইউরো সংবাদ: বেলজিয়ামে হালকা একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন হচ্ছেন প্যারাসুট আরোহী ও ১ জন বিমানের চালক। বিবিসি এ খবর জানিয়েছে।

তামপ্লু শহরের বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরই বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিক খবরে বলা হয়, অন্তত ৩ জন প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সময়ে মতো তাদের প্যারাসুট খোলে নি। বিমানটি বিধ্বস্তের পূর্বে এর বাম দিকের অংশটি হেলে পড়ে।

Exit mobile version