
আসুন আমরা বিনম্র শ্রদ্ধাভরে আমাদের প্রাণ পুরুষ আলতাব আলীকে স্মরণ করি। একই সঙ্গে তাদেরকে অবগত করি যারা সম্প্রতি বিলেতে এসে পূর্ব-পুরুষের সংগ্রাম সম্বন্ধে কোনো ধারনাই রাখেন না। যাদের শ্রমে ও ঘামে এই জনপদ আপনার হয়ে উঠেছে, তাদের বিস্মৃত হওয়া আর নিজেকে ভুলে থাকারই সামিল।
