
এ নিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্টের মহাসচিব বেকেলে জেলেটা গতকাল জেনেভায় এক প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে ইউরোপের কোটি মানুষের অর্থনৈতিক বেহাল দশা এবং খাদ্য ঘাটতির করুণ চিত্র ফুটে উঠেছে।
এ প্রতিবেদনে আরো ফুটে উঠেছে- ইউরোপের এক কোটি ২০ লাখ মানুষ দারিদ্র ঝুঁকির মুখে রয়েছে আর যেসব দেশ অর্থনৈতিক দুরাবস্থা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে সেসব দেশেরও বিরাট সংখ্যক মানুষ ভুগছে অর্থনৈতিক সমস্যায়।
তিনি এ অবস্থাকে গত ৬০ বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় মানবিক সংকট বলে উল্লেখ করেছেন।