
অভিষেক বলেন, ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকেই ঐশ্বরিয়া রায়কে অ্যাশ ডেকেই অভ্যস্ত অনেকে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। তাই আমি চাই না আমার স্ত্রীকে কেউ সংক্ষিপ্ত নামে ডাকুক। তাকে দেখুন, এরপর বুঝতে পারবেন কেন আমি একথা বলেছি। আমি নিজেও কখনও তাকে এই নামে ডাকি না। তাই আমার মনে হয় অন্য কারও তাকে এই নামে ডাকা উচিত হবে না। অভিষেক ওই সাংবাদিককে তার স্ত্রীর পুরো নাম ঐশ্বরিয়া রায় বচ্চন বলতে অনুরোধ করেন। সাংবাদিকদের সামনে স্ত্রীর প্রশংসা করতেও ভোলেননি জুনিয়র বচ্চন। ঐশ্বরিয়া খুব ভাল রাঁধেন বলেও জানান তিনি। অভিষেক বলেন, সে খুব ভাল ডেজার্ট বানায়। আমরা যখন নতুন বিয়ে করেছিলাম তখন ও বাঙালি মেয়েদের মতো মিষ্টি বানাতো। এছাড়া, ঐশ্বরিয়ার হাতে বানানো হালুয়াও খুব মজাদার বলে জানান অভিষেক।
