
এ মর্মান্তিক দুর্ঘটনার পর ইতালি সরকার এক দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। ইতালির প্রতিটি স্কুলে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ইতালির ইন্টেগ্রেশন বিষয়কমন্ত্রী সিসিলে কেয়েনজে বলেছেন এ সঙ্কট মোকাবিলা করতে আমরা সব মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি। এ সমস্যা মোকাবিলায় আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছি।
বৃহস্পতিবার সকালে উপকূল থেকে এক কিলোমিটারের কম দূরত্বে ৫০০ যাত্রীবাহী জাহাজটি ডুবে যায়। জাহাজের অধিকাংশ যাত্রী ছিলেন ইরিত্রিয়া ও সোমালিয়ার অভিবাসী। ধারণা করা হচ্ছে, আশপাশের জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য জাহাজে থাকা কয়েকজন অভিবাসী তাদের কম্বলে আগুন জ্বালিয়ে ছিল। কিন্তু আগুন জাহাজে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়লে জাহাজ ডুবে যাচ্ছে-এমন ভীতি সবার মনে কাজ করে এবং যাত্রীরা সবাই জাহাজের একদিকে জড়ো হলে সেটি উল্টে যায়।