
মহাজোট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মহাজোট আছে, আমি বিশ্বাস করি জাতীয় পার্টি মহাজোটেই থাকবে। মন্ত্রী বলেন, আমি রাস্তার মন্ত্রী, রাস্তাতেই আমি থাকি, রাস্তাই আমার ঠিকানা।
দুমকি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. সুলতান আহমেদ হাওলাদারের সভাপিত্বে জনসভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মিসেস নাসরিন জাহান এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুচ এমপি, বাকেরগঞ্জের উপজেলা চেয়ারম্যান মো. সামসুল আলম চুন্নু, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া বিশেষ অতিথি ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বরিশাল ও পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপারদ্বয়, সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
