ই‌উরো বিডি 24 নিউজ

সিঙ্গেল থাকবেন রনবীর কাপুর

ইউরোবিডি২৪নিউজঃ বিয়ের আগ পর্যন্ত সিঙ্গেলই থাকবেন রনবীর কাপুর। সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে এমনটাই ঘোষণা দিয়েছেন বলিউডের মোস্ট এলিজেবল এই ব্যাচেলার।

তিনি বলেন, বিয়ের আগ পর্যন্ত আমি সিঙ্গেল। আর বিয়ে করলে অবশ্যই লুকিয়ে রাখব না। যদিও আমি মুক্ত পাখির মতোই জীবন-যাপন করতে চাই।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে, ভালোবাসা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হওয়া উচিত অসাধারণ কিছু।

তবে বিয়ের আগ পর্যন্ত সিঙ্গেলই থাকবেন রনবীর কাপুর। সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে এমনটাই ঘোষণা দিয়েছেন বলিউডের মোস্ট এলিজেবল এই ব্যাচেলার।

তবে ব্যক্তিগত জীবনকে গোপন রাখারও ঘোষণা দিয়েছেন তিনি। আমি উপলব্ধি করেছি ব্যক্তিগত জীবনকে যতটুকু সম্ভব গোপন রাখা উচিত। আমার ব্যক্তিগত জীবন যাতে রিয়েলিটি শো না হয়, এর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। দিপীকা পাড়ুকোনের সঙ্গে আমার সম্পর্ক থেকেই এটা শিখেছি আমি।

আমি যদি কোনো সম্পর্কে জড়িত হই এবং এটা সম্পর্কে যদি জনসম্মুখে কথা বলি তাহলে, সম্পর্কে ভেঙে গেলে ওই মেয়েটিই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে। কারণ আমাদের সমাজ মেয়েদের ব্যাপারে অনেক বেশি রক্ষণশীল।

 

Exit mobile version