
পুঠিয়া সিটি কলেজ থেকে ২০০৬ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করার পর তিনি এই গবেষণাকর্মে নিয়োজিত হন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমরান বলেন, আপেল বাগানে বসে নিউটন যে সূত্র আবিষ্কার করেছিলেন, তা আসলে ভুল। নিজের পরীক্ষণের উপাদানের উদাহরণ দিয়ে তিনি বলেন, বল, ইট, পাথর ওপরে ছুড়ে মারলে তা নিচে ফিরে আসে। কিন্তু পানিকে বাষ্প করে ছেড়ে দিলে তা নিচে ফিরে আসে না, ওপরে চলে যায়। পদ্ধতি ছাড়া অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেনসহ অন্যান্য গ্যাসও ধরে রাখা সম্ভব হয় না।
যদি মাধ্যাকর্ষণ শক্তি বলে কিছু থাকত, তবে এগুলোকেও পৃথিবী নিজের কাছে টেনে নিতে পারত। তার গবেষণার সপক্ষে যুক্তি সংবলিত গবেষণাপত্রও উপস্থাপন করা হয় সংবাদ সম্মেলনে।
