
একজন প্রত্যক্ষদর্শী জানায়, ঘটনার সময় সকালে ঘন কুয়াশা থাকায় পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না। এমন অবস্থাতেই গাড়ি চালকরা বেশ গতিতে ওই ক্রসিংটি পার হওয়ার চেষ্টা করেন। এ সময় একটির পেছনে অন্য গাড়িগুলো এসে উল্টোপাল্টা ধাক্কা মারতে থাকে। গাড়ির ওই জটলায় বড় লরিও ছিল। মার্টিন ট্যামার নামে এক চালক জানান, তিনি একটি গাড়িকে লরির নিচে ঢুকে যেতে দেখেছেন। এ সময় আহত লোকজন রাস্তায় পড়ে ছিল। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আকাশ পরিস্কার হলে দেখা যায় এক উদ্ভট দৃশ্য! একটি গাড়ির উপর আরেকটি উঠে আছে। একটি আরেকটির পেটের মধ্যে ঢুকে গেছে। দুর্ঘটনাকবলিত বেশিরভাগ গাড়ি দুমড়ে মুচড়ে যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।