বার্মিংহাম যুবদলের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণ স্বাক্ষর অনুষ্ঠিত
eurobd
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: বার্মিংহাম যুবদলের উদ্যোগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে বার্মিংহাম যুবদলের সভাপতি গুলজার আহমদ ফয়সলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাসেল আহমদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বার্মিংহাম যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোকাদ্দাস আলী। বক্তব্য রাখেন বার্মিংহাম যুবদলের সিনিয়র সহ সভাপতি কয়সার আলী শাহীন, বার্মিংহাম যুবদলের সহ সভাপতি বুরহান উদ্দিন, এম.ইলিয়াস আলী মুক্তি পরিষদের আহবায়ক ছমির আলী, সুনামগঞ্জ বিএনপির সহ প্রবাসী কল্যান সম্পাদক আব্দুল আজিজ গিলমান, ওয়েষ্ট মিডল্যান্ড যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফাত কবির পারভেজ, ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে সাড়া দিয়ে যেভাবে ১৯৭১ সালে দেশ প্রেমিক জনতা দেশকে স্বাধীন করেছিল এবং ৭৫ এর পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়া যেভাবে দেশে বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক বাংলাদেশের সূচনা করেছিলেন তেমনি আবারো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বার্বভৌমত্ব রক্ষায় ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে নামতে হবে।