ই‌উরো বিডি 24 নিউজ

‘আমার ছেলে নিজের দেশকে ভালবাসে’: স্নোডেনের বাবা

স্নোডেনের বাবা লন স্নোডেন

আমেরিকার গোপন নজরদারির তথ্য ফাঁসকারী ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের বাবা লন স্নোডেন নিশ্চত করে বলেছেন, তাঁর ছেলে নিজের মাতৃভূমিকে ভালবাসা। তিনি বলেন, স্নোডেন নিজের দেশকে ভালবাসে। আমি আমার ছেলেকে চিনি এবং আমি জানি ও আমেরিকাকে ভালবাসে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’কে  দেওয়া সাক্ষাতকারে স্নোডেনের বাবা এসব কথা বলেন।

লন স্নোডেন আরো বলেন, আমার ছেলে বিশ্বাস করতো যে, মার্কিনীদের জানা উচিত তাদের পিছনে গোয়েন্দাদারী করা হচ্ছে।

এদিকে স্নোডেনের বাবা অসন্তোষ প্রকাশ করে বলেন, ওয়াশিংটন স্নোডেনকে আটক করতে উঠেপরে লেগেছে কিন্তু তাঁর কল্যানেই যেসব তথ্যের সত্যতা উন্মোচিত হলো সে বিষয়ে কোন মন্তব্য করছে না।//রেডিও রাশিয়া

Exit mobile version