ই‌উরো বিডি 24 নিউজ

জয়ের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রান্নাঘরে

দেশের খবর : ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার নিজেই রান্না করেছেন। আর রান্নায় ব্যস্ত মায়ের ছবি তুলে তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন জয়।

 

সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ পোলাও রান্না করছেন। আমি এ যাবত্ যত পোলাও খেয়েছি, তাঁরটিই সেরা।’ ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী খুন্তি হাতে পোলাও নাড়ছেন। পরনের শাড়ির ওপর অ্যাপ্রোন, আর চুল খোঁপা বাঁধা।

জয় তাঁর ফেসবুকে লিখেছেন, স্বজনদের সঙ্গে জন্মদিনটা কাটাতে পারায় তিনি ভীষণ খুশি। তিনি বাড়িতে বসে তাঁর মেয়ে সোফিয়া আর ভাগনে ভাগনিদের হইচই আনন্দ উপভোগ করছেন। খালা আর খালাতো ভাই-বোনদের কথা তাঁর খুব মনে পড়ছে। গতকালই সরকারদলীয় একজন সাংসদের মৃত্যুর কারণে ঘটা করে তিনি জন্মদিন পালন করছেন না। তিনি সাংসদের পরিবারের প্রতি শোক ও সহানুভূতি জানিয়েছেন।

Exit mobile version