ই‌উরো বিডি 24 নিউজ

স্প্যানিশ রেল দুর্ঘটনায় ফ্রসোয়া ওলাদের সহানুভূতি প্রকাশ

ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি প্রেসিডেন্ট ফ্রসোয়া ওলাদ, বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনের সান্তিয়াগো দে কম্পস্তেলার কাছে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় পর  “পূর্ণ সংহতি” বিষয়ক একটি শোকবার্তা পাঠিয়েছেন। এ দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৭৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোন ফরাসি নাগরিককে এ ঘটনার শিকার পাওয়া যায়নি।

বৃহস্পতিবার Elysée প্রেসিডেন্ট প্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে ঘোষণা করা হয়,  “প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ওলাদ,  স্প্যানিশ কর্তৃপক্ষ এবং দুর্ঘটনার শিকার লোকদের পরিবারের প্রতি সমর্থন ও সমবেদনার একটি বার্তা পাঠিয়েছেন।”

বৃহস্পতিবার সকালে মৃতদেহ সনাক্ত করার কাজ শুরু হয়। পুলিশ বিশেষজ্ঞরা ওয়ালেট, পার্স এবং লাগেজের  মাধ্যমে মৃতদেহ সনাক্ত করছেন।

প্রধানমন্ত্রী Jean-Marc Ayrault – ও স্পেনের রেল দুর্ঘটনায় গভীর দু:খ প্রকাশ করেছেন এবং স্প্যানিশ প্রধানমন্ত্রী Mariano Rajoy- কে একটি সহানুভূতি বার্তা পাঠিয়েছেন। ফ্রান্সে ঘটে যাওয়া একটি মারাত্মক রেল দুর্ঘটনার ১৫ দিনের মধ্যেই স্পেন এ ধরনের আরেকটি রেল দুর্ঘটনার শিকার হল। স্পেনের এই দুর্ঘটনায়, ফ্রান্সে ঘটে যাওয়া দুর্ঘটনার তুলনায় অনেক গুন বেশি প্রাণহানি ঘটেছে।

Exit mobile version