ই‌উরো বিডি 24 নিউজ

প্যারিসের ঐতিহাসিক নটর ডেমে এক ব্যাক্তির আত্মহত্যা!

ইউরোবিডি২৪নিউজঃ প্যারিস পুলিশের দেয়া তথ্য অনুসারে, মঙ্গলবার ভুবনবিখ্যাত প্যারিসের নটর ডেমে একজন মধ্য বয়স্ক মানুষ আত্মহত্যা করেন। তিনি গির্জার বেদির সামনে নিজেকে বন্দুক দ্বারা গুলি করেন।

গির্জার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিকাল প্রায় ৪টার দিকে পর্যটকদের সম্মুখে এই ঘটনা ঘটে। লোকটির বয়স ৫০ থেকে ৬০ বছর। তিনি গির্জার বেদির সামনে নিজেকে গুলি করেন।

নটর ডেম এই বছরই তার ৮৫০ তম বার্ষিকী উদযাপন করে। ফ্রান্সের রাজধানী প্যারিসে এটি পর্যটকদের এক অন্যতম গন্তব্যস্থল।

Exit mobile version