ই‌উরো বিডি 24 নিউজ

লিবিয়ায় ফরাসি দূতাবাসে গাড়ি বোমা হামলা!

ইউরোবিডি২৪নিউজঃ লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ফরাসি দূতাবাসে আজ গাড়ি বোমা আঘাত হানে এবং এতে দুজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। ত্রিপলি কর্তৃপক্ষ একে “সন্ত্রাসী কর্মকাণ্ড” বলে আখ্যা দেন।

 আজ মঙ্গলবার  সকালে গাড়ি বোমা হামলাটি ঘটে। এতে ফ্রান্স দূতাবাসের দুই সদস্য আহত হন এবং বিল্ডিংটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফরাসি কর্তৃপক্ষ এই জঘন্য হামলার পেছনের কারন খুঁজে বের করতে তাদের সাধ্যমত সবকিছু করবে বলে জানান  ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফোবিও।

বিস্ফোরণের প্রভাবে, ২০০ মিটার দূরে একটি দোকানের জানালা চুরমার হয়ে গেছে এবং দুটি ঘর ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Exit mobile version