ই‌উরো বিডি 24 নিউজ

দাগনভূঞায় পানিতে ডুবে দুই ভাইয়ের মরমান্তিক মৃত্যু

দেশের খবর,ফেনী : দাগনভূঞায় পানিতে ডুবে রাকিব (৯)ও শাকিব (৫) নামে দুই ভাইয়ের মমান্তির্ক মৃত্যু হয়েছে। আজ সকাল ৭টার দিকে দাগনভূঞা পৌরসভার বেতুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা বেতুয়া গ্রামের ডেকোরেটর কর্মচারী শহীদুল ইসলামের ছেলে।

দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান মৃত শিশু দু’টির পরিবারের বরাত দিয়ে জানান, সকালে বাসার সামনে খেলতে খেলতে রাকিব ও শাকিব পাশের খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন খালের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।

Exit mobile version