ই‌উরো বিডি 24 নিউজ

কাল আদালতে হাজিরা দিবেন ক্যাটরিনার বডিগার্ড সালমান খান


 

মুম্বাইয়ে ২০০২ সালে সালমান খানের ল্যান্ড ক্রজার গাড়িটি বান্দ্রা এলাকার এক ফুটপাতে ঘুমন্ত মানুষদের চাপা দেওয়ায় একজন নিহত এবং চারজন আহত হয়েছিলেন । এ সংক্রান্ত মামলার শুনানিতে হাজিরা দিতে আগামীকাল ২৫ মার্চ আদালতে উপস্থিত হওয়ার সব প্রস্তুতি শেষ করেছেন এ “ দাবাং“ তারকা ।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, ট্রাইজেমিনাল নিউর্যালজিয়া রোগের চিকিত্সা নিতে সালমান যুক্তরাষ্ট্র গিয়েছিলেন ।মামলার শুনানিতে হাজিরা দিতে সেখান থেকে ২৩ মার্চ রাতে ভারত ফিরেছেন “ব্যাড বয়“ তকমা পাওয়া এ তারকা । অভিযোগ আছে, দূর্ঘটনার সময় সালমান নিজেই গাড়ি চালাচ্ছিলেন । যদিও এ অভিযোগ অস্বীকার করা হয়েছে সালমানের পক্ষ থেকে ।তাঁর আইনজীবীদের দাবী, দূর্ঘটনার সময় সালমান গাড়ির পেছনের আসনে বসা ছিলেন ।গাড়ি চালাচ্ছিলেন তার একজন দেহরক্ষী ।

Exit mobile version