ই‌উরো বিডি 24 নিউজ

রানী এলিজাবেথ পেটের পীড়া সংক্রান্ত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন

ইউরোবিডি সংবাদ:

৮৬ বছর বয়সী, রানী এলিজাবেথ পেটের পীড়া সংক্রান্ত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাকিংহাম প্যালেসের এক বার্তাবাহক রবিবার জানান, গ্যাসট্রোয়েনটেরিটিস সংক্রান্ত অসুস্থতায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পুরো সপ্তাহজুড়ে তার সব কাজ বাতিল করা হয়েছে।

সংবাদদাতা জানান, রোগের উপশর্গ দেখা দেবার পর রবিবার তিনি হাসপাতালে চিকিৎসার জন্য বাকিংহাম প্যালেস প্রস্থান করেন।

Exit mobile version