
তবে ২য় ধাপের জন্য ম্যাক্রোঁ ও লো পেন এর মধ্যে পরিচালিত জরিপে ব্যাপক ভাবে এগিয়ে ম্যাক্রোঁ। ২য় ধাপের সন্দাজে ম্যাক্রোঁ ৬৩ শতাংশ এবং লো পেন ৩৭ শতাংশ নিয়ে যথাক্রমে ১ম ও ২য় অবস্থানে রয়েছেন।
এদিকে সমাজবাদী দলের সাবেক প্রধান মন্ত্রী ম্যানুয়াল ভাল্ নিজ দলীয় প্রার্থী বেনোয়া আমোকে সমর্থন না দিয়ে এ্যামানুয়াল ম্যাক্রোঁর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।
সব কিছু মিলিয়ে হয়তো এ্যামানুয়াল ম্যাক্রোঁই হতে যাচ্ছেন ৩৯ বছর বয়স্ক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। এর আগে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট ছিলেন লুই ন্যাপোলিওঁ বোনাপার্ত। তিনি ১৮৪৮ সালের ১০ ডিসেম্বর মাত্র ৪০ বছর ৮ মাস বয়সে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ।