
একটি গ্যাজেট, তাই সাবওয়েতে চলাচলের সময় যাতে সেলফোন ব্যবহার করা যায় সে লক্ষ্যে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি ২৭৯টি সাবওয়ে ষ্টেশনে ওয়াই–ফাই ইন্সটল করেছে। উল্লেখ্য গত ১০ বছর ধরে এই ওয়াই–ফাই বসানোর কাজ চলছিল। বৃহস্পতিবার সিটি কম্পট্রলার স্কট ষ্ট্রিংগার এক অডিট রিপোর্ট প্রকাশকালে জানিয়েছেন, তিনি তার অফিসের প্রতিনিধি দ্বারা ১৫০টি ষ্টেশন ইন্সপেকশন করিয়েছেন। তারা জানিয়েছেন এখন ১৫০টি ষ্টেশনেই সেলফোন ব্যবহার করা যাচ্ছে। তবে এমটিএ মুখপাত্র জানিয়েছেন নিউইয়র্ক সিটির সব সাবওয়ে ষ্টেশনে অর্থাৎ ২৭৯টি ষ্টেশনেই ওয়াই–ফাই এখন সচল।
মেট্রোপলিটন ট্র্যাঞ্জিট অথরিটি (এমটিএ) পাতাল ট্রেনের সকল স্টেশন ও চলতি পথে ফ্রি ইন্টারনেট সার্ভিস চালুর প্রকল্পের অনুমোদন দেয় ২০০৭ সালে। কয়েক সপ্তাহ আগে ম্যানহাটনের চলতি পথসহ সর্বত্র বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু হয়েছে। রেলেও সে কর্মসূচির সম্প্রসারণ ঘটায় পর্যটকদের কাছে এই সিটির আকর্ষণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এছাড়া, পাতাল ট্রেনে অপরাধ ঠেকাতেও এ পদক্ষেপ ভূমিকা রাখবে বলে আশা করছে সিটি প্রশাসন।