
আগামী ২০১৭ সালে দেশটির চ্যান্সেলর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
রোববার (২০ নভেম্বর) মেরকেলের দলের এক সিনিয়র নেতা নরবার্ট রোয়েটজেন গণমাধ্যমকে বিষয়টি জানান।
৬২ বছর বয়সী এই রাজনীতিক গত তিন মেয়াদে ১১ বছর থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেট ইউনিয়নের (সিডিইউ) নেতৃত্বে রয়েছেন গত ১৬ বছর ধরে।
সম্প্রতি দেশটিতে পরিচালিত এক জনমত জরিপে দেখা যায়, দেশের ৫৫ শতাংশ মানুষ চায় মেরকেল চতুর্থ মেয়াদেও চ্যান্সেলর নির্বাচিত হন।