
হাঙ্গেরীর রাজধানী বুদাপেষ্টের ফিরেন্স লিজট ইন্টারন্যাশনাল এয়ারপোটে এবং হোটেল লবিতে তাঁকে স্বাগত ও ফুল্লেল শুভেচ্ছা জানাতে ব্যাপক প্রস্ততি চলছে। প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত-শুভেচ্ছা জানাতে ইঊরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালিরা বুদাপেষ্টে পৌঁছতে শুরু করেছেন।
দিকে বুদাপেষ্টের বিভিন্ন রাস্তার পাশে লাইটপোষ্ট এবং দেয়ালগুলোতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাস্যোজ্বল ছবিসংবলিত পোস্টার, ফেস্টুন, ও ব্যানার। তাতে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা’-বাংলাদেশ ছাড়িয়ে আজ বিশ্বনেতৃত্বের একটি নাম, মুক্তির প্রতীক শেখ হাসিনা, গণতন্ত্রের দীপ্ত শিখা শেখ হাসিনা, গণমানুষের অধিকারের প্রতিক শেখ হাসিনা, বঙ্গবন্ধুর যথার্থ উত্তরসূরি শেখ হাসিনা, রাজনৈতিক দুর্বৃত্ত ও জঙ্গি সাম্প্রদায়িক রাজনীতির ত্রাস শেখ হাসিনা, শেখ হাসিনার আগমন শুভেচ্ছা-স্বাগতম, প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্বাগতম ইত্যাদি।