
খুরশিদ আলম খান বলেন, আইনে পলাতক ব্যক্তির আপিলের সুযোগ নেই।
বৃহস্পতিবার অর্থপাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের সাজা ও ২০ কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা বলেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বলেছেন, আমরা সর্বোচ্চ আদালতে আপিল করব। আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।
এ বিষয়ে খুরশীদ আলম খান বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আদালতে যে রায় দেবে তা সকলকেই মানতে হবে। তারেক রহমানকে আপিল করতে হলে তাকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এরপর কারাগার থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি।