
সিরিয়ার একটি সামরিক সূত্র বলেছে, এ অভিযানে দায়েশের মেশিনগান সজ্জিত এক ডজনেরও বেশি সাঁজোয়া গাড়ি ধ্বংস হয়েছে। এদিকে, মঙ্গলবার সালামিয়া নগরীর পূর্ব দিকের কয়েকটি এলাকাকে মুক্ত করেছে সিরিয় সেনাবাহিনী।
এ ছাড়, সিরিয়ার উত্তরে রাকা প্রদেশেও সরকারি বিমান বাহিনীর অভিযানে তাকফিরিদের একটি কমান্ড সেন্টার ধ্বংস হয়েছে। রাকায় দায়েশের সবচেয়ে শক্তিশালী আস্তানা রয়েছে।