
হামলাকারী হামলায় একটি লরী ব্যবহার করে প্রায় ২ কিলোমিটার জুড়ে এ হামলা চালায়। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন হামলাকারী দ্রুত গতির একটি লরী (আনুমানিক ২০০কিমি/ ঘন্টা গতিতে)নিয়ে এসে মানুষের ভিড়ের উপর দিয়ে চালাতে থাকে।
হামলাকারী লরীর চালক পুলিশের গুলিতে নিহত হয়েছেন। হামলায় ব্যবহৃত লরীতে ভারী অস্ত্র সহ গ্রেনেড পাওয়া গেছে। লরীর ভেতর ৩১ বছর বয়স্ক তিউনিসিয়ান বংশদ্ভৌত এক ব্যক্তির আইডি কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রী বার্নার্ড কাজিনভ ঘটনা স্থলে পৌচেছেন।।
নিসের স্থানীয় প্রিফেকচার ঐ এলাকার জন সাধারণকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ নিজ বাস ভবনে থাকার অনুরোধ করেছেন।পাশাপাশি প্যারিস সহ ফ্রান্সের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লখ্য ১৪ই জুলায় ফ্রান্সের জাতীয় দিবস( ফেত ন্যাসনাল), আর এ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান দেখতে ফ্রান্সের বিখ্যাত শহর নিসের প্রোমেনাদ দেজ অংলে নামক স্থানে প্রচুর দর্শনার্থী ভিড় জমায়। আর এই ভিড়ের উপর দিয়েই হামলাকারী ট্রাক (কামিউ) চালিয়ে পিশে মেরে ফেলে ৮৪ জন সাধারণ দর্শনার্থীদের।
১৩ নভেম্বরের প্যারিস হামলার ৮ মাস পর নতুন আরেক হামলা নিসে। নভেম্বরের হামলার পর জারি করা জরুরী অবস্থা জুলাই মাসের শেষ সপ্তাহে(২৬ জুলাই) তুলে নেয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রসোয়া ওলাদ ঘটনার ৫ঘন্টা পর রাত ৩টা ৪৫ মিনিটে এক তাৎক্ষণিক ভাষণে জরুরী অবস্থা আরও ৩ মাসের জন্য বর্ধিত করেছেন। এই সংক্রান্ত বিল আগামী সপ্তাহে সংসদে তোলা হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে হামলা পরবর্তী করণীয় ঠিক করতে ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রসোয়া ওলাদ ১৫ই জুলাই সকাল ৯টায় স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে জরুরী বৈঠকের ঘোষণা দিয়েছেন।