
উল্লেখ্য গত বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ মুরুব্বী মনির উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই মুরুব্বীর বয়স হয়েছিল ৮৮ বছর। বৃহস্পতিবার বিকেল ৫ঃ৪৫ মিনিটের সময় কসবা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম মনির উদ্দিন মৃত্যুকালে স্ত্রী নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।