ইউরোবিডি কমিউনিটি সংবাদ
সংগঠনের আহবায়ক শামীমা আক্তার রুবী তার বক্তব্যে বলেন, শফিক রেহমানকে ও মাহমুদুর রহমানকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাংবাদিক ও জাতির বিবেকের উপর এই নির্যাতনের পরিণাম কখনো শুভ হতে পারে না। আমরা প্রবাসী বাংলাদেশী সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবী দলের সদস্যদের থেকে প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান সহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শওকত মাহমুদের অবিলম্বে মুক্তি দাবি জানাচ্ছি। নাগরিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সেইসাথে সাংবাদিক সাগর ও রুনি হত্যার অতি দ্রুত বিচার দাবী করছি| ফ্রান্সের বাংলাদেশ দুতাবাসের হেড অব চেন্সারী খান হজরত আলী রাষ্ট্রদূতের পক্ষ থেকে প্রতিনিধি দলের প্রদেয় স্বারকলিপি গ্রহণ করেন।