
ফ্রান্স আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি মহসিন উদ্দিন খান লিটন ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ সহ সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছেন ডেনমার্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি এম মুস্তফা মজুমদার নব গঠিত কমিটির সভাপতি মহসিন উদ্দিন খান লিটন ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ কে অভিনন্দন জানিয়ে ফ্রান্স আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ একত্রে কাজ করে প্রবাসে ও জননেত্রি শেখ হাসিনা হাত শক্তিশালী করে বি এন পি- জামায়েতের দেশ বিরোধী সকল সকল ষড়যন্ত্র ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রাহমান বলেন ফ্রান্স আওয়ামী লীগের নবগঠিত ‘কার্যকরী কমিটি’র সংশ্লিষ্ট সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে বলিষ্ট নেতৃত্বে-সাংগঠনিক কার্যক্রমের মধ্যদিয়ে, দেশের উন্নয়ন অব্যাহত রাখার এবং বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার-লক্ষে দৃঢ়অঙ্গীকারবদ্ধ হবে-এই আশাবাদই ব্যক্ত করি।
বিবৃতে সম্মতি জানান ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, মাহবুবুল হক, রাফায়েত হোসেন মিঠু, হাসনাত রুবেল, জাহিদুল হক কামরুল, সহসভাপতি নিজাম উদ্দিন, খোকন মজুমদার,, জাহিদ চৌধুরী বাবু, মোহাম্মদ শহীদ, নাসির উদ্দিন সরকার,নাসরু হক , কাজী আনোয়ার, যুগ্ম-সম্পাদক নাঈম বাবু, নুরুল ইসলাম টিটু, সাফিউল আলম সাফি, সাংগঠনিক সম্পাদক সরদার সাইদুর রহমান, গোলাম কিবরিয়া শামীম, মোহাম্মদ সেলিম।
বিবৃতে আরো সম্মতি জানান ডেনমার্ক ছাত্রলীগ, ডেনমার্ক আওয়ামী যুব লীগ , ডেনমার্ক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ।