
উপস্থিত ছিলেন সাবেক ছাএনেতা আবদুস সবুর, জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এএসএম রহমত উল্লাহ ভুইঁয়া, সাবেক ছাএনেতা নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, বৃহত্তর নোয়াখালী বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রফেসার আহসান উল্লা মিন্টু, সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক সালেহ আহমেদ মানিক, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন কচি, সাবেক ছাএনেতা মহিউদ্দিন বাবুল, নুর আলম আহসান উল্লা মামুন, মাসুদ আলম, হেদায়েত উল্লা, আলাউদ্দিন মিলন ,জসিম উদ্দিন সহ যুক্তরাষ্ট্র বিএনপির আরো অনেক নেতাকর্মী।
মানববন্ধনের বক্তারা শফিক রেহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা মামলা প্রত্যাহার, রিমান্ড বাতিল ও তার মুক্তির দাবি জানিয়ে বলেন, ৮২ বছর বয়স্ক একজন বরণ্য সাংবাদিককে গ্রেফতার ও রিমান্ড যেমনি অমানবিকই, তেমনি অসভ্যতা। তারা অবিলম্বে সাংবাদক শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদসহ সকল সাংবাদিককে মুক্তি এবং সাগর রুনিসহ এ সরকারের আমলে খুন হওয়া সকল সাংবাদিকের প্রকৃত হত্যাকারী উদঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।