
মৃত শুকরের গায়ে লাল কালিতে ’মুত্তি মার্কেল’’ লেখা ছিল। মার্কেল অনেক বছর যাবত জার্মানিতে ‘মুত্তি’ বা ‘মা’ হিসেবে পরিচিত। এ ঘটনার সঙ্গে দেশটিতে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ উসকে দেয়ার সম্পর্ক আছে বলে পরোক্ষভাবে স্বীকার করেছে জার্মান পুলিশ।
পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং লিপজিগের মেয়র ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন।