
ঝড়ো হাওয়ার কারণে ক্রেনটি ভেঙে পড়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র বাতাসের কারণে কর্মীরা ক্রেনটিকে নিচে নামানোর সময় এটি উল্টে পড়ে। তবে কোনও নির্মাণকর্মী এ ঘটনায় আহত হয়নি। প্রতিবেদনে বলা হয়, ক্রেনটি কয়েক শ’ ফুট লম্বা। ফলে এটি শহরের একটি ব্লকেরও বেশি জায়গার রাস্তাজুড়ে পড়ে আছে। এতে করে শহরে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে আরো বলা হয়, ক্রেনটির একপাশে লেখা রয়েছে ‘বে ক্রেন’। এটি দিয়ে কি ধরনের কাজ করা হচ্ছিল তা স্পষ্ট জানা যায়নি। এ ব্যাপারে দুর্ঘটনাস্থলের কাছেই কর্মরত এক নির্মাণকর্মী বলেন, ক্রেনটি পড়ে যাওয়ার সময় তিনি অনেক জোরে একটি শব্দ শুনতে পান। মাটিও কেঁপে ওঠে। নিউ ইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেনের শব্দ ৫০০০ ফুট দূর থেকেও শোনা গেছে। এ ঘটনার পর নিউ ইয়র্ক শহরের সব ক্রেন নিচে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।