ই‌উরো বিডি 24 নিউজ

ফ্রান্সের স্টার্সবুক আওয়ামীলীগ সভাপতি জাকির হোসেন জানুর জানাযা সম্পন্ন

12625763_986678011425274_2100666365_nইউরোবিডি কমিউনিটি সংবাদঃ ফ্রান্স আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্টার্সবুক আওয়ামীলীগ সভাপতি ও কমিউনিটি নেতা জাকির হোসেন জানুর নামাজে জানাযা  শুক্রবার বাদ জুমা ফ্রান্সের বাংলাদেশী অধ্যুষিত উভারভিলিয়ে বাংলাদেশ জামে মসজিদে সম্পন্ন হয়েছে ।

 জানাযার নামাজে বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম ফ্রান্স আওয়ামীলীগ সভাপতি  বেনজির  আহমেদ সেলিম , সাধারন সম্পাদক আবুল কাশেম ,সহ-সভাপতি  এম এ কাশেম; কমিউনিটি ব্যক্তিত্ব এস এইচ হায়দার;   ফ্রান্স বংগবন্ব্দু পরিষদের সভাপতি কামরুল হোসেন বকুল  , ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মুজিবুল রহমান  , দিলওয়ার  হোসেন  কয়েস , ফ্রান্স বংগবন্ব্দু পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক অপু আলম , ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুল রহমান ,সাধারন সম্পাদক আবু তাহের সহ আওয়ামী লীগ ,বি এন পির সর্ব স্তরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ  শরিক হন।
উল্লেখ্য তিনি ২৬ জানুয়ারী মধ্য রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে  প্যারিসের অদূরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক ছেলে , এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাযায় উপস্থিত রাষ্ট্রদূত এম, শহীদুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে মরহুম জাকির হোসেনের চরিত্রের বিভিন্ন গুনাবলী  ও কমিউনিটি সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 এদিকে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় তার লাশ জন্মভূমি বাংলাদেশের লক্ষ্মীপুরে পাঠানোর জন্য সকল প্রস্তুতি ইতি মধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানি্য়েছেন সংশ্লিষ্ট কমিউনিটি নেতারা।
Exit mobile version