
সভার শুরুতে ১৯৭১ সালের জাতির শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশ্যে এক মিনিট নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্টজর্জ যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেইন, সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক এস এম আমিনুল রুবেল, নবনির্বাচিত কেন্টারবুরী যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাঈফ রানা, সাধারন সম্পাদক সবুজ চক্রবর্তী, ক্যাম্বেলটাউন যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এলিজা টুম্পা, সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম হাফিজ, লাকেম্বা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক আলি আশরাফ হিমেল, অস্ট্রেলিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেইন, প্রচার সম্পাদক মেহেদী হাসান শাহিন, সদস্য ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক লিয়াকত আলি লিটন, সদস্য ও অস্ট্রেলিয়া ছাত্রলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, ক্যাম্পবেলটাউন ইউনিট কমিটির সাংস্কৃতিক সম্পাদক মিঠু বর্মণ, ক্যাম্পবেলটাউন ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার, সদস্য এস এম বকুল, সমাজকর্মী তৌফিক ওয়াহাব। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগেরসহ-আন্তরজাতিক বিষয়ক সম্পাদক গাউসুল আলম, আওয়ামী লীগ নেতা এমদাদ হক, শিমুল রবীন, মুক্তিযোদ্ধা সংসদের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ আজাদ, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক ও প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদির। সভায় সর্বসম্মতিক্রমে কেন্টারবুরী যুবলীগের নতুন কমিটি নির্বাচিত হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান হৃদয়, ওবাউদুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব রহমতুল্লাহ, আবুল কালাম আজাদ ও সুলতান আরেফিন।