
ওই ৬২ জনের সম্পদের পরিমাণ প্রতিদিনই ব্যাপক মাত্রায় বেড়ে চলেছে বলেও গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অক্সফামের গবেষণায় আরও দেখা গেছে, বিশ্বের ১ শতাংশ ধনীর সম্পদের পরিমাণ বাকি ৯৯ শতাংশের সমান।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বার্ষিক সম্মেলনকে সামনে রেখে গবেষণাটি প্রকাশ করেছে অক্সফাম।
গবেষণার জন্য অক্সফাম সুইজারল্যান্ডভিত্তিক ক্রেডিট সুইসের অক্টোবর মাসের উপাত্ত ব্যবহার করেছে। ওই সম্মেলন থেকে এ বৈষম্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অক্সফাম।