
৫ই জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবসে ঢাকায় বিএনপির মহাসমাবেশ এবং প্রতিবাদ র্যালি লক্ষ লক্ষ নেতাকর্মীর উপস্থিতিতে শান্তিপূর্ন ভাবে পালিত হওয়ায় আল্লাহ সুবহানাতায়ালার অশেষ শোকর গুজার করা হয় । এই নিরস্ত্র জনগনের সম্বিলিত শক্তিকে জালিম হাসিনা সরকার পতনের জন্য ব্যবহার করে গনতন্ত্র পুনরুদ্ধারের উপর গুরুত্বারোপ করেন সভায় উপস্থিত কানাডা বিএনপির নেতাগন ।
সভায় বিএনপি বিগত গনআন্দোলনের সময় আহত বিএনপি নেতাকর্মীদের চিকিৎসায় এবং নিহতদের পরিবারদের কানাডা বিএনপির পক্ষ থেকে সাহায্য সহযোগিতার নিমিত্তে একটি তহবিল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়।এছাড়াও বাংলাদের বর্তমান অসহনীয় পরিস্থিতি নিরসনে কানাডা সরকার ,পার্লামেন্ট এবং জাতিসংঘে প্রবল লবিং করে বাংলাদেশের অবৈধ সরকারকে প্রভুত চাপ সৃষ্ঠির ব্যাপারেও সিদ্ধান্ত হয় ।সভায় সর্বক্ষেত্রে শহীদ জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ ভাবে সকল পরিস্থিতি মোকাবেলার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয় ।
এই প্রতিবাদ সভায় মুল্যবান বক্তব্য রাখেন , কানাডা বিএনপি নেতা , সর্বজনাব জিয়াউল হক জিয়া , এজাজ আকতার তৌফিক , নবী হোসেন , মারিফুর রহমান , আনসার উদ্দীন আহমদ , মোস্তাফিজুর রহমান লাবু , ক্যাপ্টেন (অবঃ) মারুফুর রহমান রাজু , মূকসুম তরফদার , আবুল বাসার মানিক , সাফিউদ্দীন আহমদ , নূরনবী চৌধুরী ,কামরুল ইসলাম রানা , আবদুল মান্নান , জুবের আহমদ , মাহমুদুল ইসলাম সুমন , মোস্তাহিদুর রহমান মুকু প্রমুখ ।