
এ ছাড়া, দায়েশের পক্ষে সমর্থন লাভ করাও ছিল তাদের অন্যতম লক্ষ্য। কিন্তু ফ্রান্সের মুসলমানদের দায়েশ বিরোধী শক্ত অবস্থানের ফলে সন্ত্রাসী এ গোষ্ঠীর ষড়যন্ত্র কার্যত ব্যর্থ হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টে নিযুক্তি ফরাসি প্রতিনিধি আরো বলেন, ফ্রান্সের মুসলিম-অমুসলিম নির্বিশেষে সব নাগরিক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বোঝা যায় তারা সবাই দায়েশ বিরোধী।
তিনি ইউরোপে ইসলাম আতঙ্ক ছাড়ানোর সমালোচনা করে বলেন, মুসলমানরা ফরাসি সমাজে একাকার হয়ে আছে এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে নষ্ট করার জন্যই দায়েশ সন্ত্রাসীরা মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের নানা অভিযোগ তুলছে।
গত ১৫ নভেম্বর প্যারিসে দায়েশ সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় অন্তত ১৩০ জন নিহত এবং ৩০০’রও বেশি মানুষ আহত হয়।