
রাজধানী মেক্সিকো সিটি থেকে ৯০ কিলোমিটার দূরে টেমিক্সকো শহরে মেয়র পদে নির্বাচিত হন মোতা৷ শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গুলি করে হত্যা করা হয়৷
পুরো ঘটনায় ক্ষুব্ধ দেশবাসী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। মেয়রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপ্রধান।
মেক্সিকোর টিমিক্সকো শহরে চলে দেদার মাদক পাচার৷ সঙ্গে চলে অপহরণ, খুনের মতো অপরাধ৷ গত এক দশকে মাদক পাচার চক্রে জড়িয়ে খুন হয়েছে প্রায় এক লক্ষ মানুষ৷ শনিবার মেয়র হিসেবে শপথ নেন গিসেলা মোতার। তিনি বলেছিলেন, শহরের সব অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। ধারণা করা হচ্ছে, সেই কারণেই হয়তো মেয়রকে খুন হতে হলো।