
ক্যামরন দেশটির পার্লামেন্ট সদস্যদের জানান, আগামী ১০ বছরের মধ্যে সামরিক খাতে ১,৮০০ কোটি ডলার ব্যয় করা হবে। এ অর্থ প্রধানত সামরিক সরঞ্জাম কেনার কাজে ব্যয় করা হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেন, তার দেশের বিরুদ্ধে যখন হুমকি বাড়ছে তখন এ অর্থ ব্যয় করা অনিবার্য হয়ে উঠেছে। প্রতিবেশী দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ১৫ দিন পার হওয়ার আগেই সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিল ব্রিটেন।